Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি সারাদেশের ন্যায় তানোরে শেষ হলো এইচএসসি বা সমমানের প্রথম পরীক্ষা হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান নরসিংদীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক কিশোরগঞ্জের ইটনায় উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাদী পরিবারের দৌড়ঝাঁপ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের বনরুটিতে সবুজ ফাঙ্গাস, তদন্তে মিলল সত্যতা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাঘাটায় নাতির ধারালো অস্ত্রের হামলায় দাদি নিহত, আশঙ্কাজনক দাদা

  • Reporter Name
  • সময়: ১১:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০ Time View

ফয়সাল রহমান জনি,
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো অস্ত্রের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফেরেজা বেগম (৬৫)। আহত তার স্বামী করিম (৭০) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শাকিল (১৯) নামে ওই যুবক মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট এলাকায় পৌঁছালে ফেরেজা বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি

সাঘাটায় নাতির ধারালো অস্ত্রের হামলায় দাদি নিহত, আশঙ্কাজনক দাদা

সময়: ১১:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ফয়সাল রহমান জনি,
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো অস্ত্রের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফেরেজা বেগম (৬৫)। আহত তার স্বামী করিম (৭০) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শাকিল (১৯) নামে ওই যুবক মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট এলাকায় পৌঁছালে ফেরেজা বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  এক মাসেও মিলেনি চুরি হওয়া সিএনজির সন্ধান, হতাশায় পরিবার; থানায় অভিযোগ