
আজ ৪ মে ২০২৬ ইং, রোজ সোমবার সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে এবং সিআইপিআরবি’র কারিগরি সহযোগিতায় প্রসবজনিত ফিস্টুলামুক্ত জেলা গঠনের লক্ষ্যে দিরাই ও ছাতক উপজেলায় আসন্ন ক্যাম্পেইন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ জসিম উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন ডাঃ শুকদেব সাহা, জাপাইগো বাংলাদেশ-এর জেলা এসআরএইচআর কো-অর্ডিনেটর। এছাড়া ডা. পূজা সাহা, সিআইপিআরবি জেলা ফিস্টুলা ও এমপিডিএসআর কো-অর্ডিনেটর রিনা আক্তার এবং মোঃ শাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেসি সভায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডাঃ রাজেশ সিংহ মিথুন। সভায় ফিস্টুলা প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও রেফারেল কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিসি) ডাঃ দেবাশীষ শর্মা, উপপরিচালক সমাজসেবা কার্যালয় নিবাস রঞ্জন দাস, উপপরিচালক জেলা মহিলা বিষয়ক কার্যালয় এ. জে. এম রেজাউল আলম, উপপরিচালক যুব উন্নয়ন কার্যালয় এস. কে. এম জিয়াউর বারী, উপপরিচালক জেলা ইসলামিক ফাউন্ডেশন মোশাররফ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কনসালট্যান্ট (গাইনী ও অবস) ডা. লিপিকা দাস, আবাসিক সার্জন (গাইনি ও অবস) ডাঃ লোপা রানী দত্ত, মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয় ডাঃ বনবীর তালুকদার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংস্থার জেলা প্রতিনিধিবৃন্দ—WHO, UNICEF, PHD, BRAC, HEED Bangladesh এবং FIVDB।
সভায় আগামী ক্যাম্পেইন সফল বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 




























