Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীর বাজারে মধুপুরের মিষ্টি আনারস তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ পরিবারকে সময় দিতেই ৮ বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিনতা ফুলহ্যাম থেকে ধারে বোরহাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার সীমিত হামলার আশঙ্কা, বলছে মার্কিন গোয়েন্দা ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন বিদেশে চিকিৎসা নয়, দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়

খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২)। তারা বর্তমানে খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বসবাস করেন।

অপর দুজন হলেন কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হবে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে দিল্লিকে উদ্বেগ জানাল ঢাকা
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীর বাজারে মধুপুরের মিষ্টি আনারস

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময়: ০২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬