Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জনতার কণ্ঠস্বর আবদুস সোবহান: সমাজ পরিবর্তনের অকুতোভয় যোদ্ধা

সাকিব আহসান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি :  ১৯৭৮ সালের ৩০ জুন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁ ইউনিয়নের বেলদহী গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেন আবদুস সোবহান। গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি প্রমাণ করেছেন নেতৃত্ব জন্মসূত্রে নয়, কর্ম ও সততার মাধ্যমে অর্জিত হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনুসন্ধানী, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা এক তরুণ।

শিক্ষাজীবনে তিনি প্রথমে বোদা পাথরাজ ডিগ্রি কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে, যেখানে বাংলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক, অর্থাৎ একাধারে শিক্ষাবিদ ও সমাজচিন্তক।তবে তাঁর প্রকৃত পরিচয় রাজনীতি নয় বরং মানুষের সেবায় নিবেদিত সমাজকর্মী হিসেবে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় আনুগত্যের চেয়ে জনগণের কল্যাণই তার রাজনীতির মূলমন্ত্র। তার ভাষায়, “রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের জন্য কাজ করার সুযোগ।”

তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গড়ে উঠেছে নতুন এক গণআন্দোলন। তিনি বারবার বলেছেন, “জনগণের টাকায় গড়া রাস্তা, স্কুল, হাসপাতাল জনসাধারণের অধিকার; এগুলো নিয়ে কারও ব্যবসা চলবে না।” এজন্যই এলাকার চলমান সড়ক নির্মাণকাজে অনিয়ম ধরা পড়লে তিনি নির্ভয়ে মুখ খুলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছেন।তাঁর সমাজসেবামূলক কাজও সমান প্রশংসনীয়। শীতবস্ত্র বিতরণ, বন্যা দুর্গতদের সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী আন্দোলন;এসব উদ্যোগ তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি মাদকের ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছেন।

রাজনৈতিকভাবে তিনি ফ্যাসিস্ট সরকারের দমননীতির শিকার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে গণঅধিকার পরিষদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “যুবসমাজ যদি নষ্ট হয়, রাষ্ট্রও পঙ্গু হয়ে যাবে।”আবদুস সোবহান আগামী ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাঁর অঙ্গীকার এলাকার কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব, এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক

তিনি আজ শুধুই একজন রাজনীতিক নন ;জনতার কণ্ঠস্বর, অবহেলিত মানুষের আশা, এবং ন্যায়ের এক অবিচল সৈনিক। তার পথচলা অব্যাহত আছে মানুষের ভালোবাসা, সততা ও সাহসের শক্তিতে ভর করে, সমাজ পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

জনতার কণ্ঠস্বর আবদুস সোবহান: সমাজ পরিবর্তনের অকুতোভয় যোদ্ধা

সময়: ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সাকিব আহসান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি :  ১৯৭৮ সালের ৩০ জুন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁ ইউনিয়নের বেলদহী গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেন আবদুস সোবহান। গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি প্রমাণ করেছেন নেতৃত্ব জন্মসূত্রে নয়, কর্ম ও সততার মাধ্যমে অর্জিত হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনুসন্ধানী, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা এক তরুণ।

শিক্ষাজীবনে তিনি প্রথমে বোদা পাথরাজ ডিগ্রি কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে, যেখানে বাংলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক, অর্থাৎ একাধারে শিক্ষাবিদ ও সমাজচিন্তক।তবে তাঁর প্রকৃত পরিচয় রাজনীতি নয় বরং মানুষের সেবায় নিবেদিত সমাজকর্মী হিসেবে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় আনুগত্যের চেয়ে জনগণের কল্যাণই তার রাজনীতির মূলমন্ত্র। তার ভাষায়, “রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের জন্য কাজ করার সুযোগ।”

তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গড়ে উঠেছে নতুন এক গণআন্দোলন। তিনি বারবার বলেছেন, “জনগণের টাকায় গড়া রাস্তা, স্কুল, হাসপাতাল জনসাধারণের অধিকার; এগুলো নিয়ে কারও ব্যবসা চলবে না।” এজন্যই এলাকার চলমান সড়ক নির্মাণকাজে অনিয়ম ধরা পড়লে তিনি নির্ভয়ে মুখ খুলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছেন।তাঁর সমাজসেবামূলক কাজও সমান প্রশংসনীয়। শীতবস্ত্র বিতরণ, বন্যা দুর্গতদের সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী আন্দোলন;এসব উদ্যোগ তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি মাদকের ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছেন।

রাজনৈতিকভাবে তিনি ফ্যাসিস্ট সরকারের দমননীতির শিকার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে গণঅধিকার পরিষদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “যুবসমাজ যদি নষ্ট হয়, রাষ্ট্রও পঙ্গু হয়ে যাবে।”আবদুস সোবহান আগামী ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাঁর অঙ্গীকার এলাকার কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব, এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান