আবু নাঈম রিপন,
নরসিংদী প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) এক বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে একযোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন অংশগ্রহণ করে। এরই অংশ হিসেবে শিবপুর উপজেলা প্রশাসনও গুরুত্বের সঙ্গে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়।

শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কুহিনূর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।
Reporter Name 



























