
মোঃ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেলে শহরের রাজবাটি সরকারি শিশু পরিবারের প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শাহিনুর ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ ময়নুল হোসেন ও মোঃ মুনির হোসেন, প্রবেশন অফিসার রিক্তা বানু, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম এবং সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।ফল উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয় দুইটি প্রীতি ফুটবল ম্যাচ—একটি সরকারি শিশু পরিবারের হলুদ ও নীল দলের মধ্যে, অন্যটি জেলা প্রশাসনের ১১ জন কর্মকর্তা (বিবাহিত) বনাম সরকারি শিশু পরিবারের ১১ জন খেলোয়াড় (অবিবাহিত) দলের মধ্যে।ফল উৎসবে আম, আনারস, কলা, পেঁপে, কাঁঠাল, আমড়া, পেয়ারা, ড্রাগন, খেজুরসহ মোট ২৬ প্রজাতির ফল পরিবেশন করা হয়। শিশুদের অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে ।
মোঃ মেহেদী হাসান ফুয়াদ 
























