Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১১:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিন প্রবাসজীবন শেষে দেশে ফিরে বৈধভাবে মাছের ঘের পরিচালনা করায় এক প্রবাসীর ওপর হামলা এবং দফায় দফায় প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

উপজেলার কাশিয়াবাড়ি এলাকার শ্রী স্বরূপ সরকার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, কাশিয়াবাড়ির মো. ফারুক মিয়া, মো. হযরত আলী ও মো. মিজানুর রহমানসহ কয়েকজন ব্যক্তি গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। একপর্যায়ে বিভিন্ন মাধ্যমে জোরপূর্বক তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, নতুন করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ আগস্ট ২০২৫ রাতে কাশিয়াবাড়ি বাজারের কাছে মাছের ঘেরের সামনে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পেলেও হামলায় গুরুতর আহত হন বলে জানান স্বরূপ সরকার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে বৈধভাবে মাছের ঘের পরিচালনা করলেও একটি পক্ষ তাকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ঘটনায় তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

ভুক্তভোগী স্বরূপ সরকার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে ঘটনার সত্যতা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুনঃ  যুবদল নেতার স্ত্রীর সুস্থতা কামনায় ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সময়: ১১:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিন প্রবাসজীবন শেষে দেশে ফিরে বৈধভাবে মাছের ঘের পরিচালনা করায় এক প্রবাসীর ওপর হামলা এবং দফায় দফায় প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

উপজেলার কাশিয়াবাড়ি এলাকার শ্রী স্বরূপ সরকার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, কাশিয়াবাড়ির মো. ফারুক মিয়া, মো. হযরত আলী ও মো. মিজানুর রহমানসহ কয়েকজন ব্যক্তি গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। একপর্যায়ে বিভিন্ন মাধ্যমে জোরপূর্বক তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, নতুন করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ আগস্ট ২০২৫ রাতে কাশিয়াবাড়ি বাজারের কাছে মাছের ঘেরের সামনে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পেলেও হামলায় গুরুতর আহত হন বলে জানান স্বরূপ সরকার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে বৈধভাবে মাছের ঘের পরিচালনা করলেও একটি পক্ষ তাকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ঘটনায় তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

ভুক্তভোগী স্বরূপ সরকার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে ঘটনার সত্যতা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ১৫, জব্দ চোলাই মদ