Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

  • Reporter Name
  • সময়: ০৬:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি।

এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  যুবদল নেতার স্ত্রীর সুস্থতা কামনায় ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

সময়: ০৬:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি।

এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩