Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • সময়: ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী সোমবার (৩ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেখতে পান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

তবে এ ঘটনায় সংবাদ প্রকাশ পর্যন্ত অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

সময়: ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী সোমবার (৩ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেখতে পান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

তবে এ ঘটনায় সংবাদ প্রকাশ পর্যন্ত অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি