Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা, হাউসবোট নিবন্ধনে ১০ আগস্ট শেষ দিন

  • Reporter Name
  • সময়: ০৭:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরে পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ১০ আগস্টের মধ্যে সব হাউসবোটকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে কোনো হাউসবোট পর্যটক পরিবহনের অনুমতি পাবে না।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংরক্ষিত ইসিএ (Ecologically Critical Area) এলাকায় ইঞ্জিনচালিত হাউসবোট ও নৌযানের প্রবেশ নিষিদ্ধ। হাওরে ভ্রমণের সময় উচ্চস্বরে গান, মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। হাউসবোটে প্লাস্টিকজাত পণ্য বহন নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির জন্য নিরাপদ ফিল্টার ব্যবহার, মানব বর্জ্য হাওরের পানিতে না ফেলা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়া ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখাসহ গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ১২ হাজার ৬৫ হেক্টর আয়তনের টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। ২০০০ সালের ১০ জুলাই এটি আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। মিঠাপানির মাছ, জলজ উদ্ভিদ এবং দেশি-বিদেশি অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে হাওরটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিয়ন্ত্রণহীন পর্যটন, হাউসবোটের সংখ্যা বৃদ্ধি, শব্দদূষণ, প্লাস্টিক ও মানব বর্জ্যের কারণে এর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে টাঙ্গুয়ার হাওর এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে হিজল-করচে ঘেরা জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। টেকেরঘাট, শিমুল বাগান, বারিক্কা টিলা, যাদুকাটা নদী, নীলাদ্রি লেক এবং মধ্যনগরের আকর্ষণীয় ব্রিজ পর্যটকদের বিশেষ আকর্ষণ।

তবে স্থানীয়দের মতে, পর্যটন বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো এখনও অপর্যাপ্ত। মধ্যনগরে পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামাগার ও পর্যাপ্ত পার্কিং সুবিধা জরুরি। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা, হাউসবোট নিবন্ধনে ১০ আগস্ট শেষ দিন

সময়: ০৭:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরে পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ১০ আগস্টের মধ্যে সব হাউসবোটকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে কোনো হাউসবোট পর্যটক পরিবহনের অনুমতি পাবে না।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংরক্ষিত ইসিএ (Ecologically Critical Area) এলাকায় ইঞ্জিনচালিত হাউসবোট ও নৌযানের প্রবেশ নিষিদ্ধ। হাওরে ভ্রমণের সময় উচ্চস্বরে গান, মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। হাউসবোটে প্লাস্টিকজাত পণ্য বহন নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির জন্য নিরাপদ ফিল্টার ব্যবহার, মানব বর্জ্য হাওরের পানিতে না ফেলা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়া ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখাসহ গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ১২ হাজার ৬৫ হেক্টর আয়তনের টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। ২০০০ সালের ১০ জুলাই এটি আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। মিঠাপানির মাছ, জলজ উদ্ভিদ এবং দেশি-বিদেশি অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে হাওরটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিয়ন্ত্রণহীন পর্যটন, হাউসবোটের সংখ্যা বৃদ্ধি, শব্দদূষণ, প্লাস্টিক ও মানব বর্জ্যের কারণে এর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে টাঙ্গুয়ার হাওর এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে হিজল-করচে ঘেরা জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। টেকেরঘাট, শিমুল বাগান, বারিক্কা টিলা, যাদুকাটা নদী, নীলাদ্রি লেক এবং মধ্যনগরের আকর্ষণীয় ব্রিজ পর্যটকদের বিশেষ আকর্ষণ।

তবে স্থানীয়দের মতে, পর্যটন বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো এখনও অপর্যাপ্ত। মধ্যনগরে পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামাগার ও পর্যাপ্ত পার্কিং সুবিধা জরুরি। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা, মরদেহ ঘরে রেখে পালানোর অভিযোগ