Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাসে যাত্রীবেশে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন: র‍্যাব-৫ এর অভিযানে ১১২ বোতলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বহন করা ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মো. নৈমুদ্দিন সরদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৫-৮২২৮) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়।

পরবর্তীতে বাসে যাত্রীবেশে থাকা মো. শহিদুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে অভিনব উপায়ে লুকানো ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল রয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই সে এসব ফেনসিডিল নিজের হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভেড়ামারায় পদ্মা নদীতে এক যুবক গুলিবিদ্ধ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বাসে যাত্রীবেশে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন: র‍্যাব-৫ এর অভিযানে ১১২ বোতলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সময়: ০৬:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মো. রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বহন করা ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মো. নৈমুদ্দিন সরদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৫-৮২২৮) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়।

পরবর্তীতে বাসে যাত্রীবেশে থাকা মো. শহিদুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে অভিনব উপায়ে লুকানো ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল রয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই সে এসব ফেনসিডিল নিজের হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক