Dhaka ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যালি

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৭২ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশে ২০২৪ সালে অবৈধ ড. মুহাম্মদ ইউনূস সরকারের সময়ে অন‍্যায়ভাবে আটক সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের এক র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর আইবিএননিউজ।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রবিবার (৩ মে) বিকাল সাড়ে টায় নিউইয়র্কে গণমাধ্যম কর্মীগণের র‍্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

আয়োজক হিসেবে ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের ছবি প্রদর্শিত হয়। নিচে লেখা ছিল—
“ফ্রি অল ইমপ্রিজন্ড জার্নালিস্টস অব বাংলাদেশ, উইথড্র ফলস কেস অ্যান্ড স্টপ হ্যারাসমেন্ট এগেইনস্ট জার্নালিস্টস।”

টিভি সাংবাদিক পিনাকি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার এবং কয়েকশ সাংবাদিককে টার্গেট করার মাধ্যমে সাহসী সাংবাদিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং বিদেশ ভ্রমণেও বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাপসনিউজ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক প্রহর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, এবং আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন।

বক্তারা বলেন, বাংলাদেশে মিডিয়া হাউজ দখল, সাংবাদিক বরখাস্ত, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলসহ নানা ধরনের হয়রানি চলছে। সাংবাদিকদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে, ফলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বক্তারা আরও দাবি করেন, মিথ্যা মামলা ও গ্রেফতারের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের দমন করা হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবাস থেকেও আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যাপক হোসনে আরা, শহিদুল ইসলাম, আকতার হোসেন, প্রজ্ঞা সম্পাদক উওম সাহা, সাংবাদিক শাহ ফারুক রহমান, শিব্বির আহমেদ, দ্বীপক আচার্য, টিভি শামিমা দোলা, ওয়াসিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে অংশগ্রহণকারীদের চা-চক্রের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যালি

সময়: ০৯:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশে ২০২৪ সালে অবৈধ ড. মুহাম্মদ ইউনূস সরকারের সময়ে অন‍্যায়ভাবে আটক সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের এক র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর আইবিএননিউজ।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রবিবার (৩ মে) বিকাল সাড়ে টায় নিউইয়র্কে গণমাধ্যম কর্মীগণের র‍্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

আয়োজক হিসেবে ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের ছবি প্রদর্শিত হয়। নিচে লেখা ছিল—
“ফ্রি অল ইমপ্রিজন্ড জার্নালিস্টস অব বাংলাদেশ, উইথড্র ফলস কেস অ্যান্ড স্টপ হ্যারাসমেন্ট এগেইনস্ট জার্নালিস্টস।”

টিভি সাংবাদিক পিনাকি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার এবং কয়েকশ সাংবাদিককে টার্গেট করার মাধ্যমে সাহসী সাংবাদিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং বিদেশ ভ্রমণেও বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাপসনিউজ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক প্রহর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, এবং আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন।

বক্তারা বলেন, বাংলাদেশে মিডিয়া হাউজ দখল, সাংবাদিক বরখাস্ত, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলসহ নানা ধরনের হয়রানি চলছে। সাংবাদিকদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে, ফলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ইসকনের ৫৫ তম রথ যাত্রার প্রস্তুতি ও তোর জোর- অন্যদিকে প্রতিটি মার্কেটে রথের কেনাবেচা