Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানবতার বাতিঘর ‘আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ’: শিক্ষা ও চিকিৎসায় অনন্য মানবিক পথচলা ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে নিয়ে হুমকির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার! নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে নিয়ে হুমকির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

  • Reporter Name
  • সময়: ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মাদুল্লাহকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে উদ্দেশ্য করে আপত্তিকর, অশালীন ও হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তিনি বলেন, জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতিও চ্যালেঞ্জ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার সঙ্গে নিজের নাম জড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির সাবেক প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, এটি ব্যক্তিগত বিরোধের ঘটনা। ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি মুহাম্মাদুল্লাহ। তিনি ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পান ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি বা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

মানবতার বাতিঘর ‘আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ’: শিক্ষা ও চিকিৎসায় অনন্য মানবিক পথচলা

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে নিয়ে হুমকির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

সময়: ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মাদুল্লাহকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে উদ্দেশ্য করে আপত্তিকর, অশালীন ও হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তিনি বলেন, জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতিও চ্যালেঞ্জ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার সঙ্গে নিজের নাম জড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির সাবেক প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, এটি ব্যক্তিগত বিরোধের ঘটনা। ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি মুহাম্মাদুল্লাহ। তিনি ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পান ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)