Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৫ সেপ্টেম্বরের লংমার্চ-সমাবেশ ঘিরে সিএমপি কমিশনারের সঙ্গে জামায়াতের মতবিনিময়

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য লংমার্চ ও ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এ লক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জামায়াত নেতারা বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা জানান, মতবিনিময়কালে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বয়ান ফাউন্ডেশন বাংলাদেশ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

৫ সেপ্টেম্বরের লংমার্চ-সমাবেশ ঘিরে সিএমপি কমিশনারের সঙ্গে জামায়াতের মতবিনিময়

সময়: ০৮:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য লংমার্চ ও ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এ লক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জামায়াত নেতারা বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা জানান, মতবিনিময়কালে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকটে শিল্পে স্বস্তির পথ খুঁজছে সরকার