Dhaka ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শাহ আরেফিন (রাঃ) আস্থানায় খাদেমের বিরুদ্ধে ভারসাম্যহীন নারীকে কক্ষে নেওয়ার অভিযোগ, বহিষ্কার ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্ত-খানাখন্দ, জনদুর্ভোগ চরমে ডুমুরিয়া থেকে চুকনগর পর্যন্ত সড়কের বেহাল দশা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে এক গৃহবধূর গলা ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবিতে আম গাছে মুকুলের হলুদ সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণ

  • Reporter Name
  • সময়: ১০:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ Time View

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্রই আম গাছের ডালগুলো মুকুলে ভরে গেছে। বাতাসে ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ। মৌমাছিরা মুকুল ফুলে বসে করছে নাচানাচি সেই সংগে মধুও সংগ্রহ করছে। আর মুকুলের ছড়ানো ঘ্রাণ পথচারীদের করছে বিমোহিত। অপরদিকে আমগাছের ফুলের সৌরভ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ভরে গেছে গাছের প্রায় প্রতিটি ডালপালা। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে আম চাষিদের মন।

অন্যান্য জেলার মত এ উপজেলায় বাণিজ্যিক ভাবে বড় কোন আমের বাগান না থাকলেও বর্তমানে কিছু কিছু জায়গায় বাণিজ্যিক ভাবে আমের চাষ শুরু হয়েছে। এসব বাগান ও কাঁচা-পাকা ও গ্রামীণ রাস্তার ধার, পুকুরপাড়, বসতবাড়ীর চারপাশের ফাঁকা জায়গায় লাগানো আম বাগান মুকুলে ভরপুর দেখা যায়।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আম চাষী আবু জাফর বলেন, বেশ কয়েক বছর আগে এক বিঘা জমিতে আমের চাষ শুরু করেছি। প্রথমদিকে তেমন লাভ হয়নি। গতবছর থেকে কিছু লাভ পাওয়া গেছে। এ বছর আম গাছে সুন্দর আমের মুকুল ধরেছে। প্রাকৃতিক কোন দূর্যোগ দেখা না দিলে এবার আম থেকে ভাল আয় করা যাবে।

উপজেলার আয়মাজামালপুর চারমাথায় মোঃ মোস্তাক আহম্মেদ সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় আম গাছের চারা রোপণ করে। আমের মুকুলে গাছের পাতা ঢেকে গেছে। সোহেল বলেন, ৪’বছর আগে ব্যানানা ম্যাঙ্গো জাতের ৪’টি চারা রোপণ করেছি। গত বছরের চেয়ে এবছর গাছে অতিরিক্ত ফুল ধরেছে। আশা করি ফলন ভাল হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ হয়ে থাকে। আমে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট

পাঁচবিবিতে আম গাছে মুকুলের হলুদ সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণ

সময়: ১০:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬