Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাচারে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ০৮:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৫ Time View

রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার শ্রী শ্রী জগন্নাথ ধামে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে প্রতিবছরের ন্যায় এ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রার বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়।

সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাসুদেব সাহা ও কোষাধ্যক্ষ গণেশ ধরের দিকনির্দেশনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন রথযাত্রা উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক সুকদেব গোস্বামী। এ সময় সদস্য সচিব দীপক দাস, সদস্য রিপন কুমার সাহা, তপন ঘোষ, চয়ন দাসসহ সাচার সার্বজনীন গীতা সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘ, রথযাত্রা পরিচালনা কমিটি এবং সাচার সার্বজনীন গীতা সংঘের সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত সাচারের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আগামী ৩১ আষাঢ় (১৬ জুলাই) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

সাচারে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সম্পন্ন

সময়: ০৮:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬