Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল আমার কাগজ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বক্তারা, সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য মানব সেবামূলক সংগঠন হাসি’র এক যুগ পূর্তী কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২ গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা? সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১২:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০ Time View

মো. সারোয়ার হোসেন অপু,
জেলা প্রতিনিধি, নওগাঁ

কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সজল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫৬০ জন কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনার আওতায় এসেছেন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, প্রকৃত কৃষকদের হাতে স্বচ্ছতার সঙ্গে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এদিকে, উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের ব্যয় কমবে এবং তারা অধিক উৎপাদনের ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

সময়: ১২:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬