Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাধারণ মানুষের স্বার্থে সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় বাজারে বাজারে অভিযান

  • Reporter Name
  • সময়: ০৬:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের স্বার্থে সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন বাজারে অভিযান ও পরিদর্শন চালানো হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল থেকেই গড়িয়া ও রাজপুর-সোনারপুর এলাকার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের শান্তনু মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী, এনফোর্সমেন্ট সল্টলেক অরক্ষা ভবনের জয়তী চ্যাটার্জি, পুর প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভিযানকালে সবজি, ফল, মুদিখানার সামগ্রী, মাছ, মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত দামে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিদিনই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়ছে চাপ। বাজারে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৭০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে স্থানীয়রা জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মরক্কো-মেলিলা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫০
Tag :
জনপ্রিয় নিউজ

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন

সাধারণ মানুষের স্বার্থে সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় বাজারে বাজারে অভিযান

সময়: ০৬:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের স্বার্থে সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন বাজারে অভিযান ও পরিদর্শন চালানো হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল থেকেই গড়িয়া ও রাজপুর-সোনারপুর এলাকার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের শান্তনু মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী, এনফোর্সমেন্ট সল্টলেক অরক্ষা ভবনের জয়তী চ্যাটার্জি, পুর প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভিযানকালে সবজি, ফল, মুদিখানার সামগ্রী, মাছ, মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত দামে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিদিনই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়ছে চাপ। বাজারে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৭০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে স্থানীয়রা জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী