Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা, বাঁশহাটি ও শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন একটি সংকীর্ণ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে লিখিত অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীকে গালিগালাজ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০–১১ বছর ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার হয়নি। বর্তমানে সড়কটি সংকীর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।

এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গত রোববার বিকেলে ৩৩টি পরিবারের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ নিয়ে সান্তাহার পৌরসভায় যান এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগটি পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে দিতে গেলে তিনি তা গ্রহণ না করে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালিগালাজ করে চলে যেতে বলেন।

এলাকাবাসীর ভাষ্য, এ সময় পৌর কর্মকর্তা তাদের সাবেক কাউন্সিলর মো. শাকিলের কাছে অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি দুই পক্ষকে নিয়ে দেখার কথা জানান। পাশাপাশি ইউএনওর কাছে গেলেও কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী বলেন, তারা নিয়মিত পৌর কর পরিশোধ করেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাতে গিয়ে একজন পৌর কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, “বিষয়টি খুবই গুরুতর। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ঢাকার বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে ব্যয় বাড়ছে ৬২৭ কোটি টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ

সময়: ১১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা, বাঁশহাটি ও শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন একটি সংকীর্ণ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে লিখিত অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীকে গালিগালাজ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০–১১ বছর ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার হয়নি। বর্তমানে সড়কটি সংকীর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।

এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গত রোববার বিকেলে ৩৩টি পরিবারের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ নিয়ে সান্তাহার পৌরসভায় যান এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগটি পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে দিতে গেলে তিনি তা গ্রহণ না করে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালিগালাজ করে চলে যেতে বলেন।

এলাকাবাসীর ভাষ্য, এ সময় পৌর কর্মকর্তা তাদের সাবেক কাউন্সিলর মো. শাকিলের কাছে অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি দুই পক্ষকে নিয়ে দেখার কথা জানান। পাশাপাশি ইউএনওর কাছে গেলেও কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী বলেন, তারা নিয়মিত পৌর কর পরিশোধ করেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাতে গিয়ে একজন পৌর কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, “বিষয়টি খুবই গুরুতর। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার