
মো. আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত মারুফ হোসেন ওই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত মারুফ হোসেন হোসেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসত ঘরে বৈদ্যুতিক সকেট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা চলা অবস্থায় আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
Reporter Name 




























