
মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে আব্দুল হালিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় আদালত তাকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে আটক আব্দুল হালিম মোল্লার মাদক শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) করা হয়। পরীক্ষার ফলাফল ইতিবাচক আসার পর তাকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হয়।
মামলার শুনানি শেষে আদালত আব্দুল হালিম মোল্লাকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























