Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০ Time View

মো. মেহেদী হাসান,

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ময়দানদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও নবনিযুক্ত নির্বাচন কমিশনার সোলাইমান হোসেন।

নির্বাচনী সূত্রে জানা যায়, খানমরিচ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের মোট ৪৫৯ জন কাউন্সিলর তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ছাতা প্রতীকে ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ফুটবল প্রতীকে ১৯২ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান খোকন ফুটবল প্রতীকে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাহার মাছ প্রতীকে ১০৭ ভোট পান। অপর প্রার্থী আব্দুল মমিন মোরগ প্রতীকে ২৬ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের দেয়াল ঘড়ি প্রতীকে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী দোয়াত-কলম প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন। এছাড়া মো. সাইদুল ইসলাম মেম্বর চশমা প্রতীকে ৭৩ ভোট, মো. শাহাদৎ হোসেন আম প্রতীকে ৫৯ ভোট, মো. জিয়াউর রহমান টিউবওয়েল প্রতীকে ৬৩ ভোট এবং মো. আব্দুর রাজ্জাক মই প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন বলেন, “বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব আরও বৃদ্ধি পেয়েছে।”

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক বলেন, “ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে ভোট প্রদান করেছেন। কোনো ধরনের বাধা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”

আরও পড়ুনঃ  সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন

সময়: ০৮:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো. মেহেদী হাসান,

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ময়দানদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও নবনিযুক্ত নির্বাচন কমিশনার সোলাইমান হোসেন।

নির্বাচনী সূত্রে জানা যায়, খানমরিচ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের মোট ৪৫৯ জন কাউন্সিলর তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ছাতা প্রতীকে ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ফুটবল প্রতীকে ১৯২ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান খোকন ফুটবল প্রতীকে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাহার মাছ প্রতীকে ১০৭ ভোট পান। অপর প্রার্থী আব্দুল মমিন মোরগ প্রতীকে ২৬ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের দেয়াল ঘড়ি প্রতীকে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী দোয়াত-কলম প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন। এছাড়া মো. সাইদুল ইসলাম মেম্বর চশমা প্রতীকে ৭৩ ভোট, মো. শাহাদৎ হোসেন আম প্রতীকে ৫৯ ভোট, মো. জিয়াউর রহমান টিউবওয়েল প্রতীকে ৬৩ ভোট এবং মো. আব্দুর রাজ্জাক মই প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন বলেন, “বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব আরও বৃদ্ধি পেয়েছে।”

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক বলেন, “ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে ভোট প্রদান করেছেন। কোনো ধরনের বাধা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”

আরও পড়ুনঃ  জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল