Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবাসহ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, পলাতক ১

  • Reporter Name
  • সময়: ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে গেছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরিয়াপাড়া চরকাউরিয়া (উপজেলা মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি বিশেষ দল চরিয়াপাড়া চরকাউরিয়া এলাকার মৃত লাল মিয়া ওরফে লালুর ছেলে মো. রুবেল মিয়ার (৩৫) বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর রাখা একটি স্বচ্ছ প্লাস্টিকের বড় বয়াম থেকে ৮১২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৮১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।

এ ছাড়া একই স্থান থেকে মাদক বিক্রির টাকা হিসেবে ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, পলাতক রুবেল মিয়ার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকচক্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ২৪-এর মতো আবারও জেগে উঠতে হবে। সাধারণ মানুষের সামান্য সহযোগিতা ও সঠিক তথ্য পেলে আমরা খুব দ্রুত সমাজকে মাদকমুক্ত করতে পারব।”

আরও পড়ুনঃ  ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক
Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবাসহ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, পলাতক ১

সময়: ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে গেছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরিয়াপাড়া চরকাউরিয়া (উপজেলা মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি বিশেষ দল চরিয়াপাড়া চরকাউরিয়া এলাকার মৃত লাল মিয়া ওরফে লালুর ছেলে মো. রুবেল মিয়ার (৩৫) বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর রাখা একটি স্বচ্ছ প্লাস্টিকের বড় বয়াম থেকে ৮১২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৮১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।

এ ছাড়া একই স্থান থেকে মাদক বিক্রির টাকা হিসেবে ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, পলাতক রুবেল মিয়ার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকচক্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ২৪-এর মতো আবারও জেগে উঠতে হবে। সাধারণ মানুষের সামান্য সহযোগিতা ও সঠিক তথ্য পেলে আমরা খুব দ্রুত সমাজকে মাদকমুক্ত করতে পারব।”

আরও পড়ুনঃ  বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২