Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবাসহ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, পলাতক ১ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আইনগত অবস্থান ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিবৃতি আখেরী চাহার শোম্বা ১২ আগস্ট বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রামপালে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো-অর্ডিনেশনের মতবিনিময় সভা পদায়নের দেড় মাসের মাথায় ওএসডি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

  • Reporter Name
  • সময়: ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জিপিএ-৫-এও মেয়েদের আধিপত্য

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন এবং ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন।

অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী রয়েছে।

পাসের হারেও বড় ব্যবধান

ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ এগিয়ে রয়েছে।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। সব মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের

এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

সময়: ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জিপিএ-৫-এও মেয়েদের আধিপত্য

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন এবং ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন।

অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী রয়েছে।

পাসের হারেও বড় ব্যবধান

ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ এগিয়ে রয়েছে।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। সব মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের কিংবদন্তি সংবাদ উপস্থাপক কাইটি টং অবসরের ঘোষণা দিলেন