Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ার মাগুড়া মাদ্রাসায় ১৯ জনই অকৃতকার্য ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান গোল্ডেন এ+ পেয়েছে মারজানা, ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায় বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২ হরিণাকুণ্ডুতে কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কার কাজ শুরু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ বকশীগঞ্জে এসএসসি-দাখিলে পাসের হারে বড় ব্যবধান সর্বোচ্চ ৯৮.৩১, সর্বনিম্ন শূন্য শতাংশ সরিষাবাড়ীতে ভাড়ায় চালিত স্পিডবোটে দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকার লালমনিরহাটে বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

  • Reporter Name
  • সময়: ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জিপিএ-৫-এও মেয়েদের আধিপত্য

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন এবং ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন।

অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী রয়েছে।

পাসের হারেও বড় ব্যবধান

ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ এগিয়ে রয়েছে।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। সব মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি।

আরও পড়ুনঃ  ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ার মাগুড়া মাদ্রাসায় ১৯ জনই অকৃতকার্য

এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

সময়: ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জিপিএ-৫-এও মেয়েদের আধিপত্য

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন এবং ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন।

অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী রয়েছে।

পাসের হারেও বড় ব্যবধান

ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ এগিয়ে রয়েছে।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। সব মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি।

আরও পড়ুনঃ  ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান