Dhaka ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, সরঞ্জাম জব্দ

  • Reporter Name
  • সময়: ১১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বাসবাসি এলাকার পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সড়কে একটি ট্রাকে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পায় টহলরত পুলিশ। পুলিশ ট্রাকটিকে থামার সংকেত দিলে ট্রাকের পেছনে থাকা ৭-৮ জন ব্যক্তি লাফিয়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনার তালতলী থানার ছোট বগী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার, যিনি ফতুল্লায় বসবাস করেন এবং বরগুনার গলাচিপা থানার খায়রুজ্জামান বাজার, কল্যাণকলস এলাকার মৃত দুলালের ছেলে রবিন।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে উন্নতমানের কাটার, উন্নত প্রযুক্তির তিনটি ড্রিল রড, শাবল, লোহার রড, কাস্তেসহ মোট নয়টি আলামত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে এসআই ফাইজুর রহমান ও মামুনউর রশিদের নেতৃত্বে টহল পুলিশের একটি দল সন্দেহভাজন ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের পেছন থেকে ৭-৮ জন ব্যক্তি লাফিয়ে পালিয়ে গেলেও দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ওই রাতেও তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সঙ্গে জড়িত অন্যদের এবং ডাকাতির বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, সরঞ্জাম জব্দ

সময়: ১১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বাসবাসি এলাকার পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সড়কে একটি ট্রাকে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পায় টহলরত পুলিশ। পুলিশ ট্রাকটিকে থামার সংকেত দিলে ট্রাকের পেছনে থাকা ৭-৮ জন ব্যক্তি লাফিয়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনার তালতলী থানার ছোট বগী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার, যিনি ফতুল্লায় বসবাস করেন এবং বরগুনার গলাচিপা থানার খায়রুজ্জামান বাজার, কল্যাণকলস এলাকার মৃত দুলালের ছেলে রবিন।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে উন্নতমানের কাটার, উন্নত প্রযুক্তির তিনটি ড্রিল রড, শাবল, লোহার রড, কাস্তেসহ মোট নয়টি আলামত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে এসআই ফাইজুর রহমান ও মামুনউর রশিদের নেতৃত্বে টহল পুলিশের একটি দল সন্দেহভাজন ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের পেছন থেকে ৭-৮ জন ব্যক্তি লাফিয়ে পালিয়ে গেলেও দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ওই রাতেও তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সঙ্গে জড়িত অন্যদের এবং ডাকাতির বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল জব্দ, আটক ১