Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল

  • Reporter Name
  • সময়: ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৮ Time View

সাভার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের রুহের মাগফিরাত কামনা এবং স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

বুধবার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈম বলেন, “জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের চলার পথের প্রেরণা হয়ে থাকবে।”

সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমান বলেন, “জুলাই-আগস্টের শহীদরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহেলুর রহমান, যুগ্ম সম্পাদক শাওন, যুগ্ম সম্পাদক রিদ্দাম হোসেন, সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শেষে জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল

সময়: ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাভার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের রুহের মাগফিরাত কামনা এবং স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

বুধবার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈম বলেন, “জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের চলার পথের প্রেরণা হয়ে থাকবে।”

সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমান বলেন, “জুলাই-আগস্টের শহীদরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহেলুর রহমান, যুগ্ম সম্পাদক শাওন, যুগ্ম সম্পাদক রিদ্দাম হোসেন, সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শেষে জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মানবতা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা