Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপন খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত  কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১২:১৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪৪ Time View

মো. রাসিজুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান

মামলার সূত্রে জানা যায়, জাল সনদের মাধ্যমে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন।

তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ওই পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক
Tag :
জনপ্রিয় নিউজ

খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সময়: ১২:১৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মো. রাসিজুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান

মামলার সূত্রে জানা যায়, জাল সনদের মাধ্যমে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন।

তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ওই পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার