Dhaka ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিঘীরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং আই হাই একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষা, নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত তাসকিনরা
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সময়: ০৯:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিঘীরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং আই হাই একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  মেসির ক্যারিয়ার বদলে দেওয়া সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন বাবা হোর্হে