মো. আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং ইউআরসি ইন্সট্রাকটর মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বুড়িচং, কুমিল্লার ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান।
আলোচনা সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, বুড়িচংয়ের ইমাম মাওলানা মো. ওমর ফারুক এবং মাওলানা মো. মাহবুবুর রহমান হোসেন পুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু মুসা।
এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
Reporter Name 


























