Dhaka ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই ক্যাম্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত! সাতকানিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ নিয়োগে উঠল স্বচ্ছতার প্রশ্ন

  • Reporter Name
  • সময়: ০৩:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তরের **‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির** তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি একজন বহিরাগতকে বসিয়ে পরীক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক **তৌহিদুল হক ইকন** পরীক্ষার্থীদের প্রশ্ন করেন।

ভাইভা শেষে কয়েকজন পরীক্ষার্থী জানান, শুরুতে তারা তাকে সরকারি কর্মকর্তা ভেবেছিলেন। পরে জানতে পারেন, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন। বিষয়টি জানার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তাদের মধ্যে সন্দেহ ও অস্বস্তির সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী বলেন, **“সরকারি চাকরির ভাইভা বোর্ডে একজন বহিরাগত প্রশ্ন করলে পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠে।”**

আরেক পরীক্ষার্থীর ভাষ্য, **“যার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই, তার উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। এতে নিয়োগ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে।”**

একাধিক চাকরিপ্রত্যাশী অভিযোগ করেন, সরকারি নিয়োগের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় বহিরাগত ব্যক্তির উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা **দেলোয়ার হোসেন** বলেন, তৌহিদুল হক ইকন পরীক্ষকদের **টেকনিক্যাল সাপোর্ট** দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন। তবে সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতির বৈধতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **খোন্দকার মাহমুদুল হাসানের** বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে

এ ঘটনাকে কেন্দ্র করে সাতকানিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চাকরিপ্রত্যাশীদের দাবি, সরকারি নিয়োগে স্বচ্ছতা ও জনআস্থা বজায় রাখতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Tag :
জনপ্রিয় নিউজ

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম

সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত! সাতকানিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ নিয়োগে উঠল স্বচ্ছতার প্রশ্ন

সময়: ০৩:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তরের **‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির** তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি একজন বহিরাগতকে বসিয়ে পরীক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক **তৌহিদুল হক ইকন** পরীক্ষার্থীদের প্রশ্ন করেন।

ভাইভা শেষে কয়েকজন পরীক্ষার্থী জানান, শুরুতে তারা তাকে সরকারি কর্মকর্তা ভেবেছিলেন। পরে জানতে পারেন, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন। বিষয়টি জানার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তাদের মধ্যে সন্দেহ ও অস্বস্তির সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী বলেন, **“সরকারি চাকরির ভাইভা বোর্ডে একজন বহিরাগত প্রশ্ন করলে পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠে।”**

আরেক পরীক্ষার্থীর ভাষ্য, **“যার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই, তার উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। এতে নিয়োগ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে।”**

একাধিক চাকরিপ্রত্যাশী অভিযোগ করেন, সরকারি নিয়োগের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় বহিরাগত ব্যক্তির উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা **দেলোয়ার হোসেন** বলেন, তৌহিদুল হক ইকন পরীক্ষকদের **টেকনিক্যাল সাপোর্ট** দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন। তবে সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতির বৈধতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **খোন্দকার মাহমুদুল হাসানের** বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  তারাকান্দায় চাচা-ভাতিজার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর