Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবাসহ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, পলাতক ১ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আইনগত অবস্থান ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিবৃতি আখেরী চাহার শোম্বা ১২ আগস্ট বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রামপালে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো-অর্ডিনেশনের মতবিনিময় সভা পদায়নের দেড় মাসের মাথায় ওএসডি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত রাতে নেশা, দিনে ঘুম—ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা

  • Reporter Name
  • সময়: ০৮:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব পদ নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে সাংবিধানিক ও আইনগত কারণে তাকে দলীয় পদ ছাড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দলের নীতিনির্ধারণী পর্যায়ে রিজভীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে সক্রিয় থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে বিবেচিত হন তিনি।

তবে মহাসচিবের দায়িত্বের জন্য শুধু রিজভীর নামই নয়, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নাম রয়েছে।

সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

মহাসচিব পদ নিয়ে আলোচনার বিষয়ে রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের বিষয়ে তার কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে দলের পক্ষ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনাও হয়নি।

তিনি বলেন, দল তাকে যেভাবে মূল্যায়ন করবে এবং শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।

কাউন্সিল ঘিরেও আলোচনা

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল আয়োজনের কথা থাকলেও নানা কারণে গত প্রায় ১০ বছর ধরে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

তবে কাউন্সিলের আগে দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে রুহুল কবির রিজভীসহ আলোচনায় থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হতে পারে বলে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  ‘রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে’
Tag :
জনপ্রিয় নিউজ

আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা

সময়: ০৮:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব পদ নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে সাংবিধানিক ও আইনগত কারণে তাকে দলীয় পদ ছাড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দলের নীতিনির্ধারণী পর্যায়ে রিজভীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে সক্রিয় থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে বিবেচিত হন তিনি।

তবে মহাসচিবের দায়িত্বের জন্য শুধু রিজভীর নামই নয়, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নাম রয়েছে।

সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

মহাসচিব পদ নিয়ে আলোচনার বিষয়ে রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের বিষয়ে তার কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে দলের পক্ষ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনাও হয়নি।

তিনি বলেন, দল তাকে যেভাবে মূল্যায়ন করবে এবং শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।

কাউন্সিল ঘিরেও আলোচনা

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল আয়োজনের কথা থাকলেও নানা কারণে গত প্রায় ১০ বছর ধরে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

তবে কাউন্সিলের আগে দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে রুহুল কবির রিজভীসহ আলোচনায় থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হতে পারে বলে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান