Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী আটক

  • Reporter Name
  • সময়: ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি |

চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। একপর্যায়ে পৃথকভাবে তল্লাশি চালিয়ে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে মাদকের চালান সংগ্রহ করেছিলেন। পরে লঞ্চযোগে এসব মাদক মুন্সিগঞ্জে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

চাঁদপুর নৌ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  কুয়াকাটার সাগরে জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’, অবাক স্থানীয়রা
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতায় জরাজীর্ণ তিনতলা বাড়ির অর্ধেক ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী আটক

সময়: ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি |

চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। একপর্যায়ে পৃথকভাবে তল্লাশি চালিয়ে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে মাদকের চালান সংগ্রহ করেছিলেন। পরে লঞ্চযোগে এসব মাদক মুন্সিগঞ্জে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

চাঁদপুর নৌ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, সমঝোতায় পথে বাধা কিছু উদ্বেগ