Dhaka ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক ‘রায়হান দোজখ দেখে ফেলেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে’ — এসপি মাসুদ আলম গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে স্মরণসভা ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নিউইয়র্কে হোটেল শ্রমিকদের পিকেট লাইনে গভর্নর ক্যাথি হোচুল কেন্দুয়ায় রিপন হত্যা মামলার বাদী ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার

  • Reporter Name
  • সময়: ০২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন রাষ্ট্রপতির প্রয়োজন, যিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন, যিনি সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠবেন।

বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এম এ আলীম সরকার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। তার মতে, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; বরং জাতীয় ঐক্য, সাংবিধানিক ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে এম এ আলীম সরকার বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হবে, যিনি দেশের সকল নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার

সময়: ০২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬